দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী -২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সহধর্মীনি কানিজ ফাতেমা (৭৩) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কানিজ ফাতেমার প্রথম জানাযা আজ বাদ যোহর নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১১টায় সেনবাগ ইয়ারপুরস্থ নিজ বাড়িতে।
এমএস/