দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংরক্ষিত নারী আসনের জন্য প্রাথমিকভাবে দুই নেত্রীর নাম বিবেচনায় রেখেছে। দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছেন, এ পদের জন্য আলোচনায় আছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম (মিতু)। শেষ পর্যন্ত দল একজন প্রার্থীকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠাতে পারবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের জন্য এখনো হাতে পর্যাপ্ত সময় রয়েছে।
অন্যদিকে সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তিনি এ অধিবেশন ডাকেন।
এবারের সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
জে আই