দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, হৃদ্রোগে আক্রান্ত সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
সেলিমা রহমানের দ্রুত আরোগ্যের জন্য তাঁর পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এবি/