দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, দুপুরে মেঘমল্লার বসুকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় মহলে উদ্বেগের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এমএস/