দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষ বিরোধী দলনেতাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিকতা বিনিময় করেছেন।
এই সময়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনে ভূমিধস জয়ের পর বিরোধী নেতাদের সঙ্গে এই ধরনের সৌজন্য সাক্ষাৎকে রাজনৈতিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা।
জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন, সরকারে অংশ নেবে না তারা, তবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখার প্রতিশ্রুতি বজায় রাখবে। নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান তরুণ নেতাদের জাতীয় স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান। এনসিপি এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছে এবং মনে করছে, রাজনৈতিক সৌহার্দ্য এমন উদাহরণ দেশের জন্য নতুন দিকনির্দেশনা তৈরি করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল পরিবেশ গঠনে সহায়ক হবে।
এমএস/