দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে ভোটের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনের ফলাফলে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৬।
মির্জা ফখরুল বলেন, আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো।
তিনি বলেন, আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইসতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো।
এবি/