দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাত পোহালেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনতার ভোটে কারা সরকার গঠন করবে এ নিয়ে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে।
প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জেনারেশন জেডের স্বতন্ত্র অনলাইন জরিপ।
১০ দিনব্যাপী চালানো এ জরিপে উঠে এসেছে ৪৬ হাজার ৬৬২ জন ভোটারের মত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ পর্যন্ত এ জরিপের চূড়ান্ত ফলাফলে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৯০টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জরিপের ফলে জানা গেছে, ৫১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া ৬টি আসনে জয় পেতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। ৫টি আসনে খেলাফতে মজলিশ। তিনটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জরিপকারী প্রতিষ্ঠানটির মতে, এটি কোনো প্রাতিষ্ঠানিক পূর্বাভাস নয়। বরং ইন্টারনেটে সক্রিয় সাধারণ মানুষের একটি প্রতিফলন।
এবি/