দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়। ওই প্রচারণার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়।
তদন্ত কমিটির মতে, এ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ১৮ বিধির পরিপন্থি এবং সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
গাইবান্ধা-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বগুড়ার সিভিল জজ মো. তানজীর হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।
জে আই