দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যাচার ও অশালীন মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল। এ সমাবেশ আয়োজন করা হয়েছিল হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে প্রকাশিত মিথ্যাচার ও অশালীন মন্তব্যের প্রতিবাদে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কিন্তু কর্মসূচি শুরুর পরপরই উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেন অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই।
বিক্ষোভস্থলের সামনে তার উপস্থিতির ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’
এমএস/