• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে একটি দল: নাহিদ

দেশ টিভি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি দল দেশকে বিপগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই অভিযোগ তোলেন তিনি। নাহিদ বলেন, ‘বাড্ডার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা ও বঞ্চনার শিকার। ভেতরের দিকে গেলে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, মফস্বলের কোনো একটি এলাকা। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাইয়ে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। ঢাকা-১১ আসনের বহু মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে।’ এই আসনের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানের সময় এবং জীবনের ২৮ বছর আশ্রয় দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখন সেই ঋণ শোধ করার সময়। আমাকে সেই সুযোগ দিলে বাকি জীবন ধরে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই।’ এ এলাকার উন্নয়ন না হওয়ার পেছনে রাজনৈতিক কারণই প্রধান সমস্যা বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমির। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয় দখল করে নেয়া হয়েছে, ভরাট করে দেয়া হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেয়া হয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে।’ নাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের স্থানীয় নেতারাই গত ৩০ বছর ধরে ভাগ-বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখালেও ব্যবসায়ী স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল।’ তিনি বলেন, ‘একজন বিদেশে ছিল গত ১৫ বছর ধরে। কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল স্টেট কোম্পানির নামে যে ভূমি দখল হয়েছে তার ভাগ মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। ৫ আগস্টের পরে তিনি ফিরে এসেছেন আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গেছেন। আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছে। তারা এই হাতবদল করে জনগণের বিরুদ্ধে কাজ করে গেছে।’ ভূমিদস্যুদের ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে শাপলা কলির প্রার্থী বলেন, ‘এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যারা ভূমি হারিয়েছে তাদের ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করব, নাহলে তাদের ন্যায্যমূল্য পাইয়ে দেয়ার ব্যবস্থা করব।’ আরেকটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে ১২ ফেব্রুয়ারি। দেশকে দখলদার মুক্ত, আধিপত্য মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে সেইদিন। ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে।’

কে

আরও পড়ুন

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

আসিফ মাহমুদের প্রশ্ন / যারা দেশকে জানে না তারা দেশের মানুষকে মুক্তি দেবে কীভাবে?

  • নাহিদ ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
‘হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন’
‘হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন’
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম
জুলাই জাদুঘর: সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় ক্ষোভ নাহিদের
জুলাই জাদুঘর: সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় ক্ষোভ নাহিদের
‘গণভোটের অধিকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সরকার’
‘গণভোটের অধিকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সরকার’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।