দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’।
গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানদের বলুন, তাদের ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।’ তিনি আরও বলেন, ‘আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ। জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।’
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ হিসেবেও উল্লেখ করেন।
এর আগেও একাধিকবার জামায়াতে ইসলামী সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির, যা রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
এমএস/