• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বিঘ্ন প্রচারের সহযোগিতা আমার দায়িত্ব: হাবিব

দেশ টিভি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্য, সম্মান ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারের কথা জানিয়েছেন ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, তা নিশ্চিত করা তার দায়িত্ব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন—আপনার সঙ্গে তো কয়েকজন প্রার্থী আছেন, তাদের বিষয়ে আপনার মতামত কী? আমি বলেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, সে দায়িত্ব আমার। তিনি বলেন, অনেকেই একজন প্রার্থী সম্পর্কে আমাকে বলেন—আমি বলেছি নির্বাচনে তিনি যেন স্বাচ্ছন্দ্যভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন এটা আমার দায়িত্ব। আমি মনে করি, সেই দায়িত্ব আমি পালন করছি। তিনি যেখানেই প্রচার-প্রচারণা করছেন, আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেন নির্বিঘ্নে তার কাজ করতে পারেন। ভাই হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, আর বোন হিসেবে তার দায়িত্ব এখন তার ওপর নির্ভরশীল।

হাবিব বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করেছি। আমরা মজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি; কিন্তু তবুও আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। কারণ আমরা এ দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি।

তিনি আরও বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের মাধ্যমে। আমরা চাই ঢাকা–৯ আসনকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে।

হাবিব বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি তরুণ প্রজন্মকে শুধু স্বপ্ন দেখাতে চান না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবার আগে উপকৃত হবো আমরা, যারা ঢাকা–৯ আসনে বসবাস করি। কারণ আমরা একটি নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। আমাদের অনেক প্রয়োজন রয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে যে প্রাপ্য অধিকার পাওয়ার কথা, তা আমরা এখনো পাচ্ছি না।

তিনি বলেন, আমি এই এলাকায় ৫৪ বছর ধরে বসবাস করছি। এই বাসাতেই আমার জন্ম, এই বাসাতেই আমি বড় হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যেন এই বাসাতেই হয়। অতীতেও এখানে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও এখানেই থাকব।

হাবিব বলেন, এই এলাকার যারা উন্নয়ন চায়, যারা দেশের ভালো চায়, যারা ঢাকা–৯-এর উন্নয়ন চায় তারা সবাই আমার সঙ্গে দেখা করতে পারবেন। এটি সবার অধিকার।

তিনি বলেন, আপনারা যারা কাজ করছেন, আপনারা হাবিবুর রশিদ হাবিব ও ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করছেন। আমরা একই মিছিলের মানুষ, একই প্রতীকের সহযোদ্ধা। আমি আপনাদেরই একজন। যেখানে হাবিব থাকবে না, সেখানে আপনারাই হাবিব। আপনারাই আমার দায়িত্ব গ্রহণ করেছেন। তাই আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলা, মানুষের দাবি তুলে ধরা এই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। নিজেদের দাবির পাশাপাশি অন্যের দাবিও বাস্তবায়নে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে এগিয়ে যাব।

হাবিব বলেন, আমরা চাই আমাদের এলাকা সমৃদ্ধ হোক। নাগরিক সুবিধা নিশ্চিত হোক। এখানে গ্যাসের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন দরকার, চিকিৎসাসেবার ঘাটতি আছে। ইনডোর ও আউটডোর স্বাস্থ্যসেবা প্রয়োজন। আমাদের একটি বিশ্ববিদ্যালয় নেই আমাদের বিশ্ববিদ্যালয় দরকার। আমরা আমাদের সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে চাই।

তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে একটি কথা বলতে চাই। বিশ্বাসের সঙ্গে বলছি আমি ৩৮ বছর ধরে রাজনীতি করছি। এই দীর্ঘ সময়ে যারা আমাকে চেনে রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগতভাবে তারা যদি বলেন আমি ভালো মানুষ, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। আর যদি ভালো না বলেন, ভোট দেবেন না। এই কথা বলার সাহস আমার আছে, কারণ আপনাদের ওপর আমার আস্থা ও ভালোবাসা রয়েছে।

হাবিব আরও বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই, তা শুধু আমাদের জন্য নয়। এই বাংলাদেশ আমরা গড়তে চাই ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে।

/অ

  • নির্বাচন
  • বিএনপি
  • হাবিবুর রশিদ হাবিব
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।