দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে লাগানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। ভাষানটেক আর্মি ক্যাম্পের সামনে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান শুরু হয়। এতে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন।
যৌথ বাহিনীর টহল দলটি মিরপুরের ভাষানটেক, কচুক্ষেত ও পল্লবীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো প্রদক্ষিণ করে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করে। অভিযান চলাকালীন যেসব স্থানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার, ফেস্টুন বা তোরণ নির্মাণ করা হয়েছিল, সেগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। লক্ষণীয় বিষয় ছিল যে, অভিযানে উপস্থিত বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মাধ্যমেই তাদের নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনকারী প্রচারসামগ্রীগুলো অপসারণ করানো হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে। কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কে