দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার বুধবার (৪ ফেব্রুয়ারি) তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে প্রার্থী হয়েছিলেন। আইনশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে নির্বাচনে লড়ছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
এমএস/