দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, এ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। গণতান্ত্রিক লাইসেন্স নিয়ে কোনো বিশৃঙ্খলা করলে ছাত্র জনতা জবাব দেবে। যারা অনির্বাচিত সরকারের দালালি করবে, সংবিধানের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের দম্ভ চূর্ণ করে দেব।
শুক্রবার (২৮ জুলাই) গুলিস্তানে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
তিনি বলেন, রাজপথে ফয়সালার হুংকার দিচ্ছেন, লজ্জা নেই। তারা দুর্নীতির রাজপুত্র পেতে পারে, রাজপথের প্রকৃত রাজপুত্র তো বাংলাদেশ ছাত্রলীগ।
বিএনপির উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি আরও বলেন, তারা রাজপথে ফয়সালার হুংকার দিচ্ছেন। এদের লজ্জা নেই। তারা দুর্নীতির রাজপুত্র পেতে পারে, রাজপথের রাজপুত্র বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও জয়ী করবে।
এইউ