দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে বড় দুই দলের সমাবেশ ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হতে যাচ্ছে। তবে মূল আলোচনায় রয়েছে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ। এই দুই দলের সমাবেশকে ঘিরে যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশের নিয়মিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম দেখা যায়। এসময় প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান স্থানীয়রা।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত চেকপোস্ট কার্যক্রম শুরু করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। আজ ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দিচ্ছি। এসময় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়েছে।
আরএ/এম