দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলায় অভিযুক্ত নেতা মো. দিদার আহাম্মেদ মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি এম এ রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অভিযুক্ত দিদার আহাম্মেদ মোল্লা ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
অভিযোগ উঠেছে, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা ১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম গণসংযোগে গেলে দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনার পর বিএনপির পক্ষ থেকে অভিযুক্ত দিদার মোল্লাকে দেওয়া শোকজে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপি'র কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এবি/