দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া বিএনপি নেতাকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে। আহত অবস্থায় রাত পৌনে এগারোটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রাতের ঘটনা ঘটে অজ্ঞাতনামা দুইজন মোটরসাইকেল আরোহী বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালালে। ঘটনাস্থলেই তারা দ্রুত পালিয়ে যায়।
এমএস/