দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার দল কখনও বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।
আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২৮ জুলাই (শুক্রবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনও বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন প্রমুখ।
এইউ