• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

কোথায় আমরা জান্নাতের টিকিট বিক্রি করলাম: জামায়াত সেক্রেটারি

দেশ টিভি ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনী জনসভায় দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি প্রশ্ন রাখেন জামায়াতের নেতারা কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় নির্বাচনী সমাবেশে তিনি এ সমালোচনা করেন।

বিএনপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ‘নাম বলব না, একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতি হয়ে ফতোয়া জারি করছেন। বলে জামায়াতে ইসলামীর লোকেরা কুফরি করছে। বড় আল্লাহর ওলী হয়ে গেছে। লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে এসেছেন।’

এসময় তিনি প্রশ্ন করে বলেন, ‘যারা দ্বীনের জন্য জীবন দিয়ে, ফাঁসিতে ঝুলে শহীদ হয়েছেন, হারাম খায় না জীবনে, মিথ্যা কথা বলে না— তুমি তাদের কুফরি বলো।’

সারা দুনিয়ার দুর্নীতি করে ৫ বার দেশকে কলঙ্কিত করেছে দাবি করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা সে কথা বলি না, তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। রাজনৈতিক প্রয়োজনে একসাথে সহযোদ্ধা হিসেবে অনেকদিন চলেছি বলে সম্মান করি। কিন্তু কথা বলতে বলতে, অনেক বেশি বলা হয়ে যাচ্ছে।’

ঈমানদারকে কুফরি বলার এখতিয়ার তোমার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম সম্পর্কে পড়াশোনা করো। কাউকে কাফের বলতে গেলে কতটুকু ইলম থাকতে হয় সেটা জানো, এরপর কথা বলো। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন কথা বলে নিজের পরকালকে নষ্ট করো না।’

পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বলার তো কিছু নেই যে— ‘‘তোমরা দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ করেছো, হাওয়া ভবন বানিয়েছো’’। এ কথা তো আর বলা যায় না। তো কি বলা যায়, এরকম বলা যায়— লন্ডনের ফতোয়া।’

‘আর বলা যায়, জান্নাতের টিকিট বিক্রি করি। কথা তো বলতে হবে একটা— ‘নেই কাজ তো, খই ভাঁজ’। কোথায় আমরা জান্নাতের টিকিট বিক্রি করলাম। বিএনপির সাথে অনেকদিন চলেছি, কোথাও তো শত্রুতা নেই। কথাটা বলবেন, অন্তত সত্য বলেন।’

এসময় জামায়াত সেক্রেটারি বলেন, ‘আজকে বক্তৃতা করলাম, কাল থেকে আমরা শুনব বন্ধুরা বলব— ‘পরওয়ার সাহেব আইছিল উনিও জান্নাতের টিকিটি বেচেছে। উনি সুন্দর করে জান্নাতের টিকিট বিক্রি করে গেছেন। কি আজব ব্যাপার!’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে; টিকেট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, শেরকি করা হচ্ছে কি না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে- বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শেরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ।’

এবি/

  • জামায়াত সেক্রেটারি
  • সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান
আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান
সনাতন ধর্মাবলম্বী নির্যাতনকারীদের উত্তরসূরিরা নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ
সনাতন ধর্মাবলম্বী নির্যাতনকারীদের উত্তরসূরিরা নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ
দাঁড়িপাল্লার জোয়ার দেখে, একটি দলের মাথা খারাপ হয়ে গেছে
দাঁড়িপাল্লার জোয়ার দেখে, একটি দলের মাথা খারাপ হয়ে গেছে
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।