দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, রাষ্ট্র সংস্কারের নির্বাচন। ১০ দলীয় জোটের গণজোয়ারকে ভয় পেয়ে একটি দল মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি।
এসময় ১০ দলের নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি। বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।
এসময়, ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।
আরএ