দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। যদিও দলটি বলছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দলের ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী এ তথ্য জানান।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রংপুর বিভাগের ৩ নেতা। তারা হলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ (দিনাজপুর-২), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজয়ানুল হক (দিনাজপুর-৫) ও সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা (নীলফামারী-৪)।
রাজশাহী বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (নওগাঁ-৩), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন (নাটোর-১), নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ (নাটোর- ৩), পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল (রাজশাহী-৫), লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম (রাজশাহী-৫, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম (পাবনা-৩) ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু (পাবনা-৪)।
খুলনা বিভাগের বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা (কুষ্টিয়া-১), নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (নড়াইল-২), মনিরামপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. শহিদ ইকবাল (যশোর-৫), বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডা. শহীদুল আলম (সাতক্ষীরা-৩), বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জি. মাসুদ (বাগেরহাট-১) ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য খায়রুজ্জামান শিপন (বাগেরহাট-৪)।
বরিশাল বিভাগের বহিষ্কৃতরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান (বরিশাল-১) ও বিএনপির ঢাকা বিভাগের প্রাথমিক সদস্য মোহাম্মদ মাহমুদ হোসেন (পিরোজপুর-২)।
ঢাকা বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন (নারায়ণগঞ্জ-১ ), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান খান আঙ্গুর (নারায়ণগঞ্জ-২), বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম (নারায়ণগঞ্জ-৩), বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য এ্যড. মোহাম্মাদ আলী (টাঙ্গাইল-১), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যড. ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী (নরসিংদী-৫), মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মুমিন আলী (মুন্সিগঞ্জ-১) ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন (মুন্সিগঞ্জ-৩)।
ময়মনসিংহ বিভাগের বহিষ্কৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু (কিশোরগঞ্জ-১), বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), হালুয়া ঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান (ময়মনসিংহ-১০), ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম (ময়মনসিংহ-১১), কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া (নেত্রকোনা-৩) ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুল ইসলাম বাদশাহ (শেরপুর-৩)।
ফরিদপুর বিভাগের বহিষ্কৃতরা হলেন, ১. মাদারীপুর-১ লাভলু সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি। ২. মাদারীপুর-১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। ৩. মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, সদস্য মাদারীপুর জেলা, বিএনপি। ৪. রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। ৫. গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি। ৬. গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি। ৭. গোপালগঞ্জ-৩ অ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।
সিলেট বিভাগের বহিষ্কৃতরা হলেন, ১. সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। ২. সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। ৩. সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত) সিলেট জেলা বিএনপি। ৪. মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি। ৫. হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
কুমিল্লা বিভাগের বহিষ্কৃতরা হলেন, ১. ব্রাক্ষ্মণবাড়িয়া-১ অ্যাড. কামরুজ্জামান মামুন, সহসভাপতি, জেলা বিএনপি। ২. ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি। ৩. ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য। ৪. কুমিল্লা-২ ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫. কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি। ৬. চাঁদপুর-৪ এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
চট্টগ্রাম বিভাগের বহিষ্কৃতরা হলেন, ১. চট্টগ্রাম-১৪ অ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ২. চট্টগ্রাম-১৪ শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ৩. চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ৪. নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। ৫. নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য। ৬. নোয়াখালী-৬ ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।
আরএ