দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে হুঙ্কার দিয়েছেন ঢাকা-১৭ আসনের এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান।
সম্প্রতি তাকে একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা গেছে। নিজ নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
ভিডিওতে খালিদুজ্জামান বলেছেন, সারাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না, ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে।
কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবা। আসরের নামাজ ওদিক পড়ো কালকে।
তিনি আরও বলেন, এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী বলছে এটা নিয়ে ভয় পাওযার কিছু নাই। সব একেবারে সাইজ হয়ে যাবে।
এই এমপি পদপ্রার্থী আরও বলেন, শিবির ছাত্রসংসদ নির্বাচনে সব গণহারে জিততেছে। শাকসুতেও জিতে যাবে। সারাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না, ইনশাআল্লাহ।
এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।
বিএমডিসির অভিযোগপত্রে বলা হয়েছে, আপনার (ডা. খালিদুজ্জামান) প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপিসহ আবদুল কাদের (বাড়ি নম্বর ১৭, আজিমপুর রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫) কাউন্সিলকে অবহিত করেন (ফটোকপি সংযুক্ত)। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণার শামিল। এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
আরএ