• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

বিএনপির বিরুদ্ধে ইসিকে ‘চাপ দেওয়ার’ অভিযোগ নাহিদ ইসলামের

দেশ টিভি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৬, ২১:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘বিএনপির চাপে’ নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি অভিযোগ উঠা প্রার্থীদের নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ইসি প্রশাসন, মাঠ প্রশাসন যে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন, তা তারা করছে না। ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে।’

তিনি বলেন, ‘সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কীভাবে নির্বাচনের ব্যবস্থা করা যায় সে চেষ্টা করেছে। এই চেষ্টা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেয়ে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে।’

‘দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক, তা আমরা চাই না। আমরা আদালতে যাবো,’ বলেন নাহিদ।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না দাবি করে তিনি বলেন, ‘আমরা সবসময় জানি সংবিধানের ব্যাখ্যা দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে, দ্বৈত নাগরিকত্ব যাদের থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। ইলেকশন কমিশন নতুন করে একটা ব্যাখ্যা গতকালকে দিলো। এই ব্যাখ্যা তারা দিতে পারে না।’

‘এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলাকে যাতে ইলেকশনে অংশ নেওয়া সুযোগ করে দেওয়া হয়,’ দাবি করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবিযুক্ত পোস্টার ব্যানার ছিলো। তখন পদক্ষেপ নেওয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভার নামে নানা প্রচারণা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। স্বাধীন প্রতিষ্ঠান ইসি। তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা? মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনা?’

নির্বাচন কমিশনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ইলেকশন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাই না।’

তিনি বলেন, ‘ইলেকশন কমিশন সবার আস্থা অর্জন না করতে পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে প্রত্যাশা করবো? ইলেকশন কমিশন যদি মনে করে দেশে একটাই দল তাহলে তারা ভুল ভেবেছে। ইসি এমন করতে থাকলে, আমরা মাঠে নামতে বাধ্য হব।’

এবি/

  • নাহিদ ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন
বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির
বিএনপি পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির
প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম
প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।