দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে বিএনপি শপথ নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর দিনটি স্মরণে এদিন সকাল থেকেই তার সমাধিতে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা ১১টার কিছুক্ষণ পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ‘ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব বলে শপথ নিয়েছি’, যোগ করেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিএনপির আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে সব সময়ই সমস্যা হয়। তবে যোগ্যতার সঙ্গে কাজ করে যাওয়ার ধারাবাহিকতা নির্বাচন পর্যন্ত ইসি বহাল রাখবে বলে প্রত্যাশা করি।
কে