দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাত ৯টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩ আসনের সমঝোতা ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭টি আসনে লড়বে। এছাড়াও এবি পার্টি ৩, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
আরএ