• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জাপাসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
  ১২ জানুয়ারি ২০২৬, ১৭:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সংগঠক প্লাবন তারেক।

তিনি বলেন, আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় মার্চ টু নির্বাচন কমিশন (ইসি) ও স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। এছাড়া আগামী ১৪ জানুয়ারি দেশের বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মার্চ ও স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষিত, মনোনয়ন জমা শেষ এবং যাচাই ও প্রত্যাহারের সময় চলছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের ত্রুটি-বিচ্যুতি নিয়ে কথা বলতে বাধ্য হওয়া দুর্ভাগ্যজনক।

তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যায় জড়িত ও তা সমর্থনকারী এবং গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রাখা রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বারবার জানানো হলেও তা কার্যকর হয়নি। মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও কেবল নিবন্ধন স্থগিত করা হয়েছে, বাতিল নয়। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান নেই বলেও অভিযোগ করেন তিনি।

মোসাদ্দিক আলী বলেন, যাদের হাতে জুলাই ও শাপলা চত্বরের রক্ত লেগে আছে, সেই জাতীয় পার্টিসহ সহযোগী শক্তিগুলোর নির্বাচনে অংশগ্রহণ শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল। তিনি ২০১৪ ও ২০২৪ সালের বিনা ভোটের নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনে সুযোগ না দেওয়ার দাবি জানান।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টিসহ ১৪ দল সহযোগিতা করেছে। শুরুতেই এসব সহযোগী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যেন নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ না পায় এ দাবিতে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছে বলে জানান তিনি এবং রুলের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসরাফিল ফরাজী ও মুন্সি বুরহান মাহমুদ।

আরএ

  • ডাকসু
  • সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে যা বলল ছাত্রশক্তি
বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে যা বলল ছাত্রশক্তি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।