দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এসব আবেদন জমা পড়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল ও আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে মুন্সী জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এবি/