• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
এমিনেন্স অ্যাসোসিয়েটসের জরিপ

৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, চট্টগ্রাম ও রাজশাহীতে বেশি

দেশ টিভি ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপ অনুযায়ী, দেশের বিপুল সংখ্যক ভোটারের প্রথম পছন্দ এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD) পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ শতাংশই জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিতে চান।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, বিএনপির পরেই ভোটারদের দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি সমর্থন জানিয়েছেন ১৯ শতাংশ ভোটার। অন্যদিকে এনসিপি পেয়েছে ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১.৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন মাত্র ০.১ শতাংশ ভোটারের সমর্থন।

জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসনে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১২০ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ পুরুষ এবং ২৫ শতাংশ নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ২৭ শতাংশ এবং ৩১ থেকে ৫০ বছর বয়সীদের অংশগ্রহণ ছিল ৫০ শতাংশ।

নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আরও বেশি। জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ নারী ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। অঞ্চলভিত্তিক ফলাফলে চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ সমর্থন পাওয়া গেছে। তবে বরিশাল ও খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী—এ দুটি বিভাগে দলটির সমর্থন যথাক্রমে ২৯ শতাংশ ও ২৫ শতাংশ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টি পেয়েছে ৫.২ শতাংশ ভোটারের সমর্থন।

জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ মানুষ মনে করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। এছাড়া আওয়ামী লীগের সাবেক ভোটারদের রাজনৈতিক ঝোঁকেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

অতীতে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৬০ শতাংশ এবার বিএনপিকে এবং ২৫ শতাংশ জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঝুঁকছেন।

গবেষকরা মনে করছেন, জরিপ চলাকালীন দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া কিছু আবেগঘন ও গুরুত্বপূর্ণ ঘটনা ভোটারদের মনোভাবকে প্রভাবিত করেছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক জোট গঠন, বিএনপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ভোটারদের সিদ্ধান্তে তাৎক্ষণিক আবেগের প্রতিফলন ঘটাতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই জনমত জরিপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তাদের মতে, নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এই জনমত দেশের মানুষের সুশাসন ও অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষাকেই তুলে ধরছে।

এবি/

  • বিএনপি
  • জরিপ
  • ভোট
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।