দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।
হলফনামায় সারোয়ার তুষার উল্লেখ করেছেন, তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রির্টানে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনো ফৌজদারি মামলা নেই।
তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আনোয়ার হোসাইন। এই আসনে তুষার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবি/