দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নেতাকর্মীদের ছোট ছোট কাজের মাধ্যমে দেশটাকে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের যান।
এর আগে তারেক রহমানের আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন। এসময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনে দলীয় কার্যালয় ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
নেতাকর্মীদের ভিড় ঠেলে কার্যালয়ের বেলকনিতে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকে যেহেতু আমাদের এখানে কোনা কর্মসূচি নেই, আমরা যদি এখন রাস্তা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজকে আমাদের কর্মসূচি নেই সেজন্য যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘যখন কর্মসূচি দেবো তখন আপনাদের সামনে বক্তব্য দেবো। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে সেটা আমরা সরিয়ে দেবো।’
সবাইকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আসুন, এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। এখন আমি সবাইকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটা খালি করে দেই, যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে।’
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর গতকাল (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেন।
এবি/