দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন সময়ে দলটির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার ২৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি লেখেন, এনসিপি গঠনের সময় দলটি গণতন্ত্রের সুষম চর্চা, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং বাংলাদেশপন্থার যে স্বপ্ন দেখিয়েছিল, তা তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল।
নুসরাত তাবাসসুম বলেন, এনসিপির ঘোষণাপত্র ও নথিপত্রে যে আদর্শ তুলে ধরা হয়েছিল, দল গঠনের সময় সেটিই তিনি প্রত্যাশা করেছিলেন। তবে ২৮ ডিসেম্বর পর্যন্ত গত ১০ মাসের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকেরা দলটির মূল অবস্থান থেকে সরে এসেছেন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা শোনা গেলেও বাস্তবে জোট ঘোষণার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে।
এই পরিস্থিতিতে নুসরাত তাবাসসুম জানান, তিনি প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখছেন। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন।
এমএস/