দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজন করে প্রতিবাদ সভা। এতে সম্পাদকরা জানান, গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা।
অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে প্রেস ইনস্টিটিউটে এক প্রকাশনা উৎসবে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত। পাশাপাশি হাদির মতো যারা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছেন, তখন তাদের হত্যা করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই হত্যা করেছে জিয়াউর রহমানকে। একইভাবে হাদিকেও হত্যা করা হয়েছে।
এদিকে, আলাদা কর্মসূচিতে ভোটের সম্ভাবনা নষ্ট করতে সক্রিয় চক্রকে সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কে