• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ব্যাখ্যা দাবি ডা. শফিকুর রহমানের

দেশ টিভি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমবেদনা জানাচ্ছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তারা ক্ষুব্ধ। তিনি বলেন, সিইসিকে তার অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না।’ তিনি আরও বলেন, ‘৫৪ বছর ধরে জাতির ভাগ্য চোরাবালিতে আটকে ছিল। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করে জাতিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা হবে।’

জামায়াত আমির বলেন, ‘অনেকে ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি। ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভালো না লাগলে পুরো বক্তব্য প্রচার না করলেও করতে পারেন, কিন্তু খণ্ডিত অংশ তুলে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। ন্যায্য ও সত্য সমালোচনা আমরা মাথা পেতে নেবো, তবে জাতির ক্ষতি হয় এমন সাংবাদিকতা প্রত্যাশিত নয়।’

আরও পড়ুন

তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

আগামী সরকারকে প্রথমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষ জীবন দিয়েছিলেন, তা এখনও পূরণ হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্য বদলালেও দেশের মানুষের ভাগ্য বদলায়নি।’ তিনি আরও বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।’

সভায় বক্তব্যে এটিএম মাসুম বলেন, ‘৫৪ বছরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শাসকদের কারণে বারবার জাতি হিসেবে আমরা বিভক্ত হয়েছি।’ তিনি বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে না পারার ফলেই হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে।’

এমএস/

  • জামায়াতে আমীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।