দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানান তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি— আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত রয়েছেন। এছাড়া একযুগ ধরে গণতান্ত্রিক আন্দোলন, দল এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন; আমাদের প্রিয় মানুষ তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন।’
‘তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি,’ বলেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।
এবি/