দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর ওপর হামলায় ১৩ দেশের রাষ্ট্রদূতরা দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন। তাদের বলবো ভিয়েনা কনভেনশন মেনে চলার। একইসঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চান, যা তারা শুরুও করেছেন। তবে সরকার তাদের কঠোর হস্তে দমন করবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশের দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে। এগুলো আসলে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল, সুশীল সমাজের কেউ কেউ তাদের প্ররোচনা করেন। তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে, আমি মনে করি যারা তাদের প্ররোচনা করেন তারা দায়ী। তবে অবশ্যই কূটনীতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন৷
গত দুইদিনের পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- সরকার যদি পদত্যাগ না করে তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে এটি স্পষ্ট ওনারা সহিংসতা করতে চান, সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না।