দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকায় হাসপাতালের আশপাশে অযথা ভিড় না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (২৯ নভেম্বর) এক লাইভ বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
আলাল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের মানুষের আবেগ ও অনুভূতির একটি বড় প্রতীকে পরিণত হয়েছেন। দেশ যেন আজ খালেদা জিয়াকে ঘিরে কাঁদছে
তিনি জানান, তার প্রতি মানুষের ভালোবাসা স্বাভাবিকভাবে অনেক বেশি। তবে হাসপাতালে ভিড় করলে অন্যান্য রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি উল্লেখ করেন, এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত মানুষের সমাগম তৈরি হলে অন্যান্য রোগী, স্বজনসহ হাসপাতাল কর্তৃপক্ষের জন্যও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া করার অনুরোধ জানিয়ে আলাল বলেন, অন্য ধর্মাবলম্বীরাও যেন তাদের নিজস্ব ধর্মীয় পদ্ধতিতে প্রার্থনা করেন। তিনি মনে করেন, খালেদা জিয়ার সুস্থতা এখন জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে।
বক্তব্যের শেষাংশে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের দ্রুত উন্নতির কামনা করে স্লোগান দেন।
জে আই