দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। এতে অংশ নিতে রাজধানীর তেজগাঁওয়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগে মিছিল নিয়ে আসেন তারা।
বুধবার (১৯ জুলাই) এ শোভাযাত্রার আয়াজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের শীর্ষনেতারা।
বিকেল ৩টা থেকে কর্মসূচি শুরুর কথা থাকায় দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত তেজগাঁও সাতরাস্তা মোড়। সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে-কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, কেউ বা প্লাকার্ড নিয়ে হাজির হয়েছেন এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। বিএনপি জামাতের নৈরাজ্য ও অরাজকতাকে মোকাবিলা ও শেখ হাসিনার সরকারকে পূণর্নির্বাচিত করতে তারা মাঠে থাকবেন বলে জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।