দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির আয়োজনে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে এক গণসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রোমের সেন্তসেল্লে এলাকার পিয়াচ্ছা গারদেনিয়াতে অনুষ্ঠিত এই গণসংযোগে কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী, সাবেক এমপি ও মন্ত্রী, ৯০-এর গণ-আন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে তারা বলেন, আমরা অতীতেও আমান ভাইয়ের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অবহেলিত হলেও আমান উল্লাহ আমান ক্ষমতায় এলে সেই অবহেলার অবসান ঘটবে বলে তারা বিশ্বাস করেন। প্রবাসীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ ও অধিকার সংরক্ষণে তিনি ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা জানান, দেশের রাজনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা প্রায়ই সম্পত্তি দখল, প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হন। তারা আশা প্রকাশ করেন, আমান উল্লাহ আমান ক্ষমতায় এলে এসব অন্যায়ের অবসান ঘটবে এবং প্রবাসীদের সম্মান ও অধিকার নিশ্চিত হবে।
কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির নেতারা জানান, তারা মাঠপর্যায়ে, অনলাইনে ও প্রবাসী সমাজে আমান উল্লাহ আমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন। অনেক প্রবাসী ইতোমধ্যে কেরানীগঞ্জে থাকা আত্মীয়-স্বজনদের কাছে আমান উল্লাহ আমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন। কেউ কেউ আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে ফিরে গিয়ে তাঁর প্রচারণায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বক্তারা এক কণ্ঠে বলেন, আমরা বিশ্বাস করি, আমান ভাই প্রবাসীদের পাশে থাকবেন, আর এই বিশ্বাসই আমাদের শক্তি।
এমএস/