দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের মাত্র ৫ মাস আগে উপনির্বাচন হলে সেখানে ভোটার টার্নআউট কম হওয়াটাই স্বাভাবিক।
সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা-১৭ আসনে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন হরতাল-অবরোধ সমর্থন করে না উল্লেখ করে বলেন, হরতাল অবরোধ দেশের গণতন্ত্রকে দুর্বল করে। বোধশক্তি থাকলে বিএনপি এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি দেবে না। যদি ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নানা পর্যায়ে আওয়ামী লীগের বৈঠক হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো বৈঠকেই তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা বলেনি। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রতি বিএনপি এবং আওয়ামী লীগের পাশাপাশি সমাবেশ হলেও, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীকাল দু’দলের পাল্টাপাল্টি কর্মসূচি সহিংস হওয়ার সুযোগ নেই। যদি না বিএনপি মানুষের উপর হামলা করে।