দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এই কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।
এসময় উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আরএ