• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

মনোনয়ন না পাওয়া নিয়ে খোলামেলা কথা বললেন রুমিন ফারহানা

দেশ টিভি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া এবং দলীয় জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এক টেলিভিশন আলোচনায় তিনি দলের অভ্যন্তরীণ প্রস্তুতি, মনোনয়ন বণ্টন এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া বিষয়ে খোলামেলা বক্তব্য দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রুমিন ফারহানা বলেন, বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে সক্রিয় আলোচনায় আছে। বিশেষ করে গত ১৫ বছর ধরে যারা নানা প্রতিকূল অবস্থায়ও দলের পাশে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি অগ্রাধিকার পাচ্ছে। নতুন কিছু দলের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। জোটের স্বার্থে কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে।

তিনি বলেন, বিএনপির এখনো ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা বাকি আছে। এই আসনগুলোর বেশিরভাগই জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা এখন এমন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি, যারা বাস্তবিকভাবে জয়ের সম্ভাবনা রাখেন।

নিজের প্রসঙ্গে তিনি বলেন, তার মনোনয়নও আপাতত স্থগিত আছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন— এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “এটি খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। এত বড় একটি দলে প্রতিটি আসনে গড়ে তিন-চারজন বা কখনো দশজন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী থাকেন। সেখানে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।”

তিনি মনে করেন, এই ধরনের ক্ষোভ বা হতাশা আবেগজনিত, এবং এটি দীর্ঘস্থায়ী হবে না।

রুমিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।

তিনি বলেন, “৩০০ আসনের মধ্যে কেবল ৩০০ জনকেই মনোনয়ন দেওয়া সম্ভব। যারা এবার মনোনয়ন পাননি, ভবিষ্যতে তাদের অন্য দায়িত্ব বা সুযোগ দেওয়া হতে পারে।”

মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের আবেগের প্রতি সহানুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, “নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ফলেই একজন প্রার্থী হিসেবে কেউ সামনে আসতে পারেন। তাই তাঁদের মন খারাপ হওয়া স্বাভাবিক, আর এই আবেগকেও সম্মান করা উচিত।”

স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর প্রবণতা ঠেকানো সম্ভব হবে কিনা, এমন প্রশ্নে রুমিন বলেন, “এখনই কিছু বলা কঠিন। কারণ, ৬৩টি আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলের মহাসচিবও বলেছেন, প্রাথমিক তালিকা পরিবর্তন হতে পারে— নতুন কেউ যুক্ত হতে পারেন, কেউ বাদও পড়তে পারেন।”

তিনি জানান, কিছু আসনে নির্বাচন কমিশনের রায়ের অপেক্ষায়ও রয়েছে দল।

আরও পড়ুন

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন ডা. শফিকুর রহমান

নারী প্রার্থীর সংখ্যা নিয়ে আলোচনায় রুমিন ফারহানা বলেন, “বিএনপি যদি ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার নীতি মেনে চলে, তবে এখন পর্যন্ত প্রায় ৯–১০ জন নারী মনোনয়ন পেয়েছেন। অর্থাৎ আরও ৪–৫টি আসনে নারী প্রার্থীর সুযোগ আছে, সেটি মাথায় রাখতে হবে।”

ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে প্রতিফলিত হয়েছে বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনের প্রস্তুতির জটিলতা। তিনি নেতাকর্মীদের আবেগকে সম্মান জানিয়ে বলেন, শেষ পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দলীয় লক্ষ্যে পৌঁছাতে।

কে

  • রুমিন ফারহান
এ সম্পর্কিত আরও খবর
এবার রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা
এবার রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা
রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: থানায় মামলা
রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: থানায় মামলা
ভাষা আন্দোলনের নায়কদের ছবি মুছে ফেলা জাতির জন্য অপমান : রুমিন ফারহানা
ভাষা আন্দোলনের নায়কদের ছবি মুছে ফেলা জাতির জন্য অপমান : রুমিন ফারহানা
বেসরকারিভাবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা
বেসরকারিভাবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।