দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা জুলাই যোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা উদ্বেগজনক।
তিনি বলেন, ‘যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোচিত ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের জাতির জন্য হতাশাজনক। জাতি নাসীরুদ্দীন পাটওয়ারীর অবদানকে শ্রদ্ধা করে, তাকে হয়রানি করা অনভিপ্রেত।’
জামায়াত নেতা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানান।
এমএস/