• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

উপদেষ্টার একক অবস্থানে উদ্বেগ জানাল এনসিপি

দেশ টিভি ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১৫:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন বিষয়ে আইন উপদেষ্টার একক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলেছে, একজন উপদেষ্টা রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। তাই কোনো নির্দিষ্ট দলকে এককভাবে আশ্বাস দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার পরিপন্থী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে বলা হয়, আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও জনস্বার্থনির্ভর প্রক্রিয়া। তাই সরকারের পক্ষে কোনো নির্দিষ্ট দলের দাবির সঙ্গে একমত হওয়ার ইঙ্গিত জনআস্থা দুর্বল করবে এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে।

চিঠিতে আরও বলা হয়, উপদেষ্টা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের বিপরীতে যে অবস্থান নিয়েছেন, তা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।

জাতীয় নাগরিক পার্টি মনে করে, নিবন্ধিত রাজনৈতিক দল অন্য দলের প্রতীকে নির্বাচন করলে তা আইনি বৈপরীত্য সৃষ্টি করে এবং নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল করে। এতে ভোটার বুঝতে পারেন না, তিনি আসলে কোন দল বা নীতিকে ভোট দিচ্ছেন, ফলে দায়বদ্ধতার সম্পর্ক ভেঙে যায়।

চিঠিতে বলা হয়, এ বিধান বড় দলগুলোর জন্য কাঠামোগত সুবিধা তৈরি করে। তারা ছোট ছোট ‘প্রক্সি দল’ গড়ে নিজেদের প্রতীকে নির্বাচন করায়, যা গণতান্ত্রিক বৈচিত্র্য নষ্ট করে ও প্রকৃত মতামত প্রকাশের পথ সংকুচিত করে।

দলটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত জানিয়ে বলেছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ অনুচ্ছেদে সংশোধন এনে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত—কোনো নিবন্ধিত দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না।

আরও পড়ুন

ফের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা 

যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির মতে, এ ধরনের সংশোধন প্রকৃত গণতান্ত্রিক বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং প্রতিটি দলকে নিজেদের নীতি, নেতৃত্ব ও দায়ভার বহনের সুযোগ তৈরি করবে।

চিঠির শেষে দলটি সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায়।

এমএস/

  • এনসিপি
  • আখতার হোসেন
  • আইন উপদেষ্টার
এ সম্পর্কিত আরও খবর
এনসিপির দুই নেতাকে শোকজ
এনসিপির দুই নেতাকে শোকজ
সড়ক দুর্ঘটনায় আহত এনসিপির এমপি আতিক মোজাহিদ
সড়ক দুর্ঘটনায় আহত এনসিপির এমপি আতিক মোজাহিদ
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ  
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।