দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠকে জামায়াত জানায়, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হলে পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে।
শনিবার (১৫ জুলাই) গুলশানের ইইউ দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন হলে পর্যবেক্ষক পাঠিয়ে ইইউ সম্মানিত বোধ করবে কিনা তা জানতে চাওয়া হয়েছে বৈঠকে। বিএনপির সুরে জামায়াতও বৈঠকে বলেছে, নির্দলীয় সরকার কীভাবে গঠিত হবে তা নিয়ে আলোচনা হলে সংলাপ হতে পারে। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না জায়ামাত।
গত দুই সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে পাঠাবে কি না সিদ্ধান্ত নিতে ইউরোপের ২৭ দেশের জোট প্রাক প্রতিনিধি দল পাঠিয়েছে। বাংলাদেশে আসা এ প্রতিনিধি দল সাংবিধানিক, সরকারি সংস্থা, নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করছে। শনিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সঙ্গে বৈঠক করে তারা।
ওই বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও আবদুর রব।