দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশ নেবে বলে জানিয়েছেন পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নেত্রকোনা শহরের বড়বাজার সালতি রেস্টুরেন্টে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে মাঠে নামছে’ এবং প্রয়োজনে তারা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা রাখবে।
তিনি বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে বলেন, ‘এ অন্তর্বর্তী সরকারের একটি বড় ব্যর্থতা হলো ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক উপড়ে ফেলা যায়নি; সেই কাঠামো এখনও টিকে আছে।’ তিনি আরও বলেন, কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালালেও পুরো কাঠামো এখনও সক্রিয় রয়েছে এবং এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।
সারজিস আলম বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে সুবিধা না পায়, তা নিশ্চিত করা। এজন্য সকল রাজনৈতিক দলকে কৌশলগতভাবে কাজ করতে হবে।’
তিনি যোগ করেন, নেগোশিয়েশনের নামে কোনো প্রকার ছাড় দেয়া হলে জুলাই আন্দোলনের সার্থকতা পূরণ হবে না।
সমন্বয় সভায় জেলা নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন এবং এ ব্যাপারে আলোচনা করেন।
এমএস/