দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা।
শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে রয়েছেন— দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহমুদ ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে ইউর চারজন প্রাক প্রতিনিধি দলের সদস্য এ বৈঠকে অংশে নিয়েছেন।
এর আগে, সকালে বিএনপির চেয়ারপারসের গুলশান কার্যালয়ে বৈঠক করেন দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির বৈঠকে নেতৃত্ব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে বৈঠক করেন তারা। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হক চুন্নু বৈঠকে অংশ নেন।
এছাড়া ইইউর গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
অন্যদিকে অনিবন্ধিত দল এবি পার্টির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় থাকবেন।