• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ: সারজিস

দেশ টিভি ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৫, ২৩:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দিই, এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলেমেয়ে জীবন দিয়েছে, একবার হিসাব করে দেখবেন। এই অভ্যুত্থানে জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা আর তাঁদের সন্তানেরা। মাঝখান দিয়ে ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট, দুর্নীতিসহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলাবান্ধার উদ্দেশে লংমার্চের পথসভায় সারজিস আলম এ কথাগুলো বলেন।

এনসিপির এই নেতা বলেন, প্রতিটি জেলা–উপজেলায় পাঁচ থেকে দশজন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট চালনাকারী, মাদক ব্যবসায়ী, বাটপার মানুষের রক্ত চুষে খাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটি জেলা–উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি। কারণ, আপনাদেরকে নতুন করে আবার সচেতন হতে হবে।’

বক্তব্যে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি তুলে ধরেন সারজিস আলম। তিনি বলেন, নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে ৫০ হাজারের অধিক সৈন্য ছিল, হাজার হাজার-লাখ লাখ মানুষ ওই বাহিনীর সমর্থনে ছিল, কিন্তু মাত্র দুই-তিন হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল। কারণ, সবাই নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়ে ছিল। ওই মানুষগুলো যদি একটা করে ঢিলও ছুড়ত, তাহলে ব্রিটিশদের কাছে ২০০ বছরের জন্য এই বাংলার স্বাধীনতা হারাতে হতো না। আজকেও একই অবস্থা। তিনি বলেন, ‘আপনার তেঁতুলিয়ায় দশ-পাঁচটা লোক মিলে রক্ত চুষে খাচ্ছে আর আপনারা নীরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন।’

আরও পড়ুন

প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা জাপার, পুলিশের ভূমিকা প্রশংসনীয়: নুর

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘যেদিন আপনার ঘরের নিচে ওই ড্রেজিং মেশিন দিয়ে তোলা পাথরগুলো সরে যাবে, আপনার ঘর দেবে যাবে, পাঁচ বছরেও আপনার ঘর ঠিক করতে পারবেন না, বৃষ্টির দিনে আপনার ঘরে পানি পড়বে, সেদিন আপনার নেতা আপনার ঘরের দিকে তাকাবে না। একটা জিনিস মনে রাখবেন, সোনার হাঁস থেকে প্রতিদিন একটা ডিম আসুক সমস্যা নাই, সনাতন পদ্ধতিতে বালু-পাথর তোলেন সমস্যা নাই। কিন্তু একদিনে যদি সব ডিম পাইতে চান, ড্রেজিং মেশিন যদি বসাইতে দেন, দশটা লোককে প্রতিদিন রাতে ১০ লাখ টাকা তাদের পকেটে ঢুকাইতে দেন, কয়েক দিন পরে আপনার ঘর আর ঘর থাকবে না, সব দেবে যাবে, আপনার ফসলি জমিতে আর ফসল হবে না। আপনারা নিজেরা সচেতন না হলে কেউ আপনাদেরকে সচেতন করবে না।’

এনসিপির পঞ্চগড় জেলার আয়োজনে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে শুরু হওয়া এই লংমার্চের নেতৃত্ব দেন সারজিস আলম। এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা ছাড়াও এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা–কর্মীরা অংশ নেন।

কে

  • সারজিস
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি
নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি
জুলাই সনদ ও অভূত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস
জুলাই সনদ ও অভূত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস
তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস
তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস
সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম
সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।