দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশিরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশি বন্ধুরা মূলত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। কাউকে ধমক, নিষেধাজ্ঞা, ভিসানীতি প্রয়োগ হবে- এমন কোনো উক্তি (কথা) তারা করেননি।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপি বিদেশি বন্ধুদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। বিদেশিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, তারা বৈঠক করেছেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে। বিশেষত প্রধানমন্ত্রীর সঙ্গে।
তিনি বলেন, বিদেশি বন্ধুরা আসার আগে বিএনপি তাদের অপপ্রচারের মাধ্যমে এমন ধারণা বা আশঙ্কা তৈরির চেষ্টা করেছিল যে, এবার বুঝি সরকারের রেহাই নেই, নিষেধাজ্ঞা আসছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসানীতি সরকারকে বিপদে ফেলবে। সরকারকে হয়তো ফাইনালি বলে দেবে এভাবে ইলেকশন (নির্বাচন) করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার হয়েই যাবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে- এ রকম চেয়েছিল বিএনপি।