দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ১৭ বছর ধরে বিলেতে প্রবাসী জীবনযাপনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হয়েছেন।
বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
রোববার (৫ অক্টোবর) ওই সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা জানিয়েছে এক ফেসবুক পোস্টে।
তারেক রহমান এ সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে জানানো হয় বিবিসি বাংলার ফেসবুক পোস্টে।
সাক্ষাৎকারটি দুই পর্বের প্রথম পর্ব আজ ৬ অক্টোবর সোমবার প্রকাশ করা হয়েছে। এবং ৭ অক্টোবর মঙ্গলবার বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দ্বিতীয় পর্ব পাওয়া যাবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অনুগত বিচারকের মাধ্যমে।
২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
কে